T-20 WC: ফাইনালে নিউজিল্যান্ড
March 5, 20266:51 am

ইডেনে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠল নিউজিল্যান্ড। ১৭০ রানের টার্গেট পেয়ে শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং করেন কিউয়িরা। যা শেষ পর্যন্ত তাঁদেরকে ১২.৫ ওভারেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে দেয়। কিউয়িদের হয়ে টিম শেফার্ট ৩৩ বলে ৫৮ রান করে আউট হন। সেমির মঞ্চে বিধ্বংসী সেঞ্চুরি করলেন ফিন অ্যালন। ৩৩ বলে ১০০ করেন তিনি। মারেন ১০টি চার ও ৮টি ছক্কা।