অ্যাসিডিটি থেকে মিলবে মুক্তি জেনে নিন জিরা ব্যবহারের জাদুকরী উপায়
March 16, 20269:00 am

ঘন ঘন অ্যাসিডিটি, বুক জ্বালাপোড়া বা টক ঢেকুরের সমস্যায় অনেকেই ইএনও বা দামি অ্যান্টাসিডের ওপর নির্ভর করেন। তবে ঘরোয়া উপায়েই এই কষ্ট থেকে মুক্তি পাওয়া সম্ভব। আয়ুর্বেদ শাস্ত্র মতে, জিরা ব্যবহার করে অত্যন্ত কার্যকরী উপায়ে পেট ও বুক জ্বালাপোড়া দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়। এটি হজমশক্তি বাড়িয়ে গ্যাস তৈরি রোধ করতে দারুণ কার্যকর।
অ্যাসিডিটি হলে আধ থেকে এক চা চামচ জিরা ভালো করে চিবিয়ে খান এবং তার ১০ মিনিট পর এক গ্লাস কুসুম গরম জল পান করুন। এটি দ্রুত পেটের অস্বস্তি কমিয়ে আরাম দেয়। তবে গুরুতর কোনো সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সুস্থ থাকতে এই প্রাকৃতিক উপায়টি মেনে দেখতে পারেন।