কাঁচা ডিম খাওয়ার অভ্যাসে লুকিয়ে বড় বিপদ সতর্ক করলেন চিকিৎসকরা

অনেকেই দ্রুত শক্তি পাওয়ার আশায় কাঁচা ডিম খেয়ে থাকেন, তবে এই অভ্যাস শরীরের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। চিকিৎসকদের মতে, কাঁচা ডিমে সালমোনেলা নামক ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকার প্রবল সম্ভাবনা থাকে, যা ভয়াবহ ফুডপয়জনিংয়ের মূল কারণ। এছাড়া কাঁচা অবস্থায় ডিমের প্রোটিন সহজে হজম হয় না এবং এটি শরীরে বায়োটিন শোষণে বাধা দেয়। ফলে দীর্ঘমেয়াদে পুষ্টিহীনতা ও হজমের গুরুতর সমস্যা দেখা দিতে পারে।
ফুডপয়জনিংয়ের লক্ষণগুলোর মধ্যে রয়েছে তীব্র পেট ব্যথা, বমি, ডায়রিয়া ও জ্বর। তাই ঝুঁকি এড়াতে ডিম সবসময় ভালোভাবে রান্না করে খাওয়াই বুদ্ধিমানের কাজ। ডিমের কুসুম ও সাদা অংশ পুরোপুরি শক্ত হওয়া পর্যন্ত সেদ্ধ বা ভাজি করা জরুরি। এছাড়া ডিম ব্যবহারের পর হাত ও রান্নার সরঞ্জাম ভালোভাবে পরিষ্কার রাখতে হবে। সুস্থ থাকতে কাঁচা ডিম খাওয়ার ভুল অভ্যাস বদলে পুরোপুরি রান্না করা ডিম খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।