কুড়িতেই মাথায় টাক! কেন অকালে ঝরছে জেন জি-র চুল?
March 24, 202612:36 pm

আজকের প্রজন্মের ছেলেদের মধ্যে অল্প বয়সেই চুল পড়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। বংশগত কারণ ছাপিয়ে বিশেষজ্ঞদের নজরে উঠে আসছে অনিয়ন্ত্রিত জীবনযাত্রা। ট্রায়া হেলথ-এর সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, চুল পড়ার সমস্যায় ভোগা পুরুষদের অর্ধেকই ২৫ বছরের কম বয়সী।
কেন কমছে চুলের ঘনত্ব?
- মানসিক চাপ ও ঘুম: দীর্ঘস্থায়ী স্ট্রেস এবং অপর্যাপ্ত ঘুম চুলের স্বাভাবিক বৃদ্ধিতে প্রধান বাধা।
- পুষ্টির অভাব: ভুল ডায়েট বা দ্রুত ওজন কমানোর নেশায় শরীরে প্রোটিন, আয়রন, ভিটামিন ডি এবং বি১২-এর ঘাটতি তৈরি হচ্ছে।
- রাসায়নিকের ব্যবহার: অতিরিক্ত হেয়ার স্টাইলিং এবং নিম্নমানের প্রসাধনী স্ক্যাল্পের বারোটা বাজাচ্ছে।
- নেশাদ্রব্য: ধূমপান এবং অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ পরোক্ষভাবে চুলের গোড়া দুর্বল করে দেয়।
বিশেষজ্ঞদের মতে, কেবল বাহ্যিক প্রসাধন নয়, বরং সঠিক খাদ্যাভ্যাস এবং সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমেই এই অকাল টাক ঠেকানো সম্ভব।