খাবার দ্রুত গিলে ফেলছে সন্তান? অজান্তেই ডেকে আনছেন বড় বিপদ

খাবার দ্রুত গিলে ফেলছে সন্তান? অজান্তেই ডেকে আনছেন বড় বিপদ

আজকের কর্মব্যস্ত জীবনে বড়দের দেখাদেখি শিশুরাও দ্রুত খাবার শেষ করার অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়ছে। স্কুলে যাওয়ার তাড়া কিংবা কার্টুন দেখার লোভে অনেকেই খাবার না চিবিয়েই গিলে ফেলে। চিকিৎসকদের মতে, এই অভ্যাস শরীরের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলে। দ্রুত খাওয়ার ফলে মস্তিষ্ক পেট ভরার সংকেত পাওয়ার আগেই শিশুরা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খেয়ে ফেলে, যা স্থূলতার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

ঠিকমতো না চিবিয়ে খাবার গ্রহণের ফলে হজমের সমস্যা, গ্যাস এবং পেটে ব্যথার মতো জটিলতা নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায়। দীর্ঘমেয়াদে এটি টাইপ-২ ডায়াবেটিস ও ইনসুলিন রেজিস্ট্যান্সের সম্ভাবনা তৈরি করে। সুস্থ ভবিষ্যতের লক্ষ্যে সন্তানকে অন্তত ২০ মিনিট সময় নিয়ে ধীরে সুস্থে খাওয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *