পেটে ক্যাস্টর অয়েল লাগালেই কি হজমের ম্যাজিক? ভাইরাল হ্যাকের সত্যতা ফাঁস করলেন ডাক্তাররা

আজকাল সোশ্যাল মিডিয়ার হাত ধরে রাতারাতি জনপ্রিয় হয়েছে ‘ক্যাস্টর অয়েল বেলি প্যাচ’। ১-২ চামচ ক্যাস্টর অয়েলে ভেজানো কাপড় নাভি বা পেটে দীর্ঘক্ষণ বসিয়ে রাখলেই নাকি বাড়বে হজমশক্তি, কমবে পিরিয়ডের ব্যথা আর শরীর হবে ডিটক্স! প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র এবং আধুনিক চিকিৎসাবিজ্ঞান এই ভাইরাল ট্রেন্ড নিয়ে ঠিক কী বলছে?
বিশেষজ্ঞদের মতে, নাভি বা পেটের অংশে তেল মালিশে রক্ত সঞ্চালন বাড়তে পারে এবং কোষ্ঠকাঠিন্যে সাময়িক আরাম মিলতে পারে। কিন্তু আধুনিক চিকিৎসকরা সতর্ক করে বলছেন যে, ত্বক ভেদ করে এই তেল সরাসরি পাকস্থলী বা হরমোনের ওপর প্রভাব ফেলে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। উল্টো দীর্ঘক্ষণ তেল মেখে রাখলে ত্বকে র্যাশ, চুলকানি বা ব্রনর সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে সংবেদনশীল ত্বক বা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। চিকিৎসকদের সাফ কথা, শর্টকাট ঘরোয়া টোটকায় ভরসা না করে হজমের দীর্ঘস্থায়ী সমস্যায় বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।