প্রচণ্ড গরমেও কাঁচের মতো চকচক করবে ত্বক! রোজকার তালিকায় রাখুন এই সস্তা খাবারগুলি

তপ্ত রোদে ত্বকের জেল্লা ধরে রাখা এখন অনেক সহজ। দামি প্রসাধনী নয়, বরং আপনার রান্নাঘরে থাকা কয়েকটি সাধারণ ফল ও সবজিই ফিরিয়ে আনতে পারে হারানো উজ্জ্বলতা। দেখে নিন গরমে ত্বক সতেজ রাখার অব্যর্থ কৌশল।
লাউয়ের জাদু
লাউয়ে প্রচুর পরিমাণে জল থাকায় এটি শরীর ঠান্ডা রাখার পাশাপাশি ত্বকের আর্দ্রতা বজায় রাখে। নিয়মিত লাউ খেলে ব্রণর সমস্যা দূর হয় এবং ত্বক থাকে কোমল।
শসার কেরামতি
শসা শুধু শরীর ঠান্ডা করে না, এটি ভিটামিন সি এবং কোলাজেন বুড়্ট করতেও সাহায্য করে। ডার্ক সার্কেল কমাতে শসার রস সরাসরি ত্বকেও ব্যবহার করা যায়। ৩০০ গ্রাম শসায় প্রায় ৮ গ্রাম ভিটামিন সি থাকে।
তরমুজের পুষ্টি
গরমে শরীরে জলের অভাব মেটাতে তরমুজের জুড়ি নেই। এতে থাকা ভিটামিন সি ত্বকের কোষকে ভেতর থেকে সজীব রাখে। প্রতি ১০০ গ্রাম তরমুজে প্রায় ৮.১ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়।
লেবুর ছোঁয়া
ডিটক্স ড্রিঙ্ক হিসেবে লেবুর জল শরীরের টক্সিন বের করে দেয়, যার প্রভাব পড়ে ত্বকের উজ্জ্বলতায়। এটি ট্যান সরাতেও কার্যকর, তবে সরাসরি ত্বকে লেবু না লাগিয়ে কোনো কিছুর সঙ্গে মিশিয়ে ব্যবহার করা নিরাপদ।
লিচুর গুণাগুণ
মিষ্টি ও রসালো লিচুতে রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট। একটি লিচু থেকে আপনার শরীরের দৈনিক ভিটামিন সি চাহিদার প্রায় ৯ শতাংশ পূরণ হতে পারে, যা ত্বককে রাখে সতেজ।
ক্যাপসিকাম বা শিমলা লঙ্কা
ক্যাপসিকাম কেবল রান্নার স্বাদ বাড়ায় না, এতে থাকা ভিটামিন এ, সি এবং ই ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। লাল, হলুদ বা সবুজ—সব ধরনের ক্যাপসিকামই ত্বকের জন্য সমান উপকারী।