ব্যথা কমানোর ওষুধ নির্বাচনে সতর্ক হোন, চিকিৎসকের জরুরি পরামর্শ

ব্যথা কমানোর ওষুধ নির্বাচনে সতর্ক হোন, চিকিৎসকের জরুরি পরামর্শ

মাথাব্যথা বর্তমান সময়ে অনেকেরই নিত্যদিনের সঙ্গী। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই হাতের কাছে থাকা ব্যথানাশক ওষুধ খেয়ে নেন। তবে বিশিষ্ট চিকিৎসক উৎসব দাসের মতে, সব ওষুধ শরীরের জন্য নিরাপদ নয়। বিশেষ করে অ্যাসপিরিন বা যথেচ্ছ পেইনকিলার সেবনের ফলে কিডনি ও লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে।

চিকিৎসকের মতে, সাময়িক স্বস্তির জন্য প্যারাসিটামল তুলনামূলক নিরাপদ বিকল্প। তবে এটিও নিয়মিত বা প্রতিদিন খাওয়া উচিত নয়, কারণ এতে লিভারের দীর্ঘমেয়াদি সমস্যা হতে পারে। ব্যথামুক্ত থাকতে ওষুধের ওপর নির্ভরশীল না হয়ে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, ডিজিটাল স্ক্রিন থেকে দূরে থাকা এবং অন্ধকার ঘরে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার অভ্যাস করা জরুরি।

যদি মাথাব্যথার তীব্রতা অত্যাধিক হয় অথবা ওষুধ খাওয়ার পরেও ব্যথা না কমে, তবে বিষয়টিকে অবহেলা করা উচিত নয়। দীর্ঘস্থায়ী সমস্যার ক্ষেত্রে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করানো প্রয়োজন। সঠিক সময়ে রোগ নির্ণয় ও সঠিক জীবনযাত্রা অনুসরণের মাধ্যমেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *