ব্রেকফাস্টে আনুন ম্যাজিক, পালং শাকের এই রুটি খেলেই মিলবে সুপারপাওয়ার
March 22, 20268:51 pm

সকালের একঘেয়ে ব্রেড-বাটার বা লুচি-পরোটা বাদ দিয়ে শরীরকে চনমনে রাখতে ট্রাই করুন পালং শাকের বিশেষ রুটি। পুষ্টিতে ঠাসা এই খাবারটি যেমন সুস্বাদু, তেমনই স্বাস্থ্যকর।
উপকরণ
- ১০০ গ্রাম টাটকা পালং শাক
- ১ বাটি আটা
- ২ চামচ টক দই
- স্বাদমতো নুন
প্রস্তুত প্রণালী
১. পালং শাক ভালো করে ধুয়ে শুধু পাতাগুলো আলাদা করে নিন।
২. সামান্য জলে শাকের পাতাগুলো ভাপিয়ে নিয়ে ঠান্ডা করতে দিন।
৩. একটি পাত্রে আটা, দই ও নুন মিশিয়ে নিন।
৪. সেদ্ধ করা শাক থেকে জল নিংড়ে নিয়ে আটার সঙ্গে মিশিয়ে নরম করে মেখে ৫ মিনিট ঢেকে রাখুন।
৫. এবার গোল রুটির আকারে বেলে তাওয়ায় দুই পিঠ ভালো করে সেঁকে নিন।
গরম গরম রুটিতে সামান্য ঘি মাখিয়ে সবজি, দই বা চাটনির সঙ্গে পরিবেশন করুন।