ব্রেন ডেথ ও কোমার পার্থক্য কী জানেন অকাল প্রয়াতদের অঙ্গদান কীভাবে বাঁচায় বহু প্রাণ
March 9, 20263:00 pm

ব্রেন ডেথ ও কোমা দুটি সম্পূর্ণ ভিন্ন শারীরিক অবস্থা। চিকিৎসাবিজ্ঞানে ব্রেন ডেথ বা মস্তিষ্কের মৃত্যু হলো চূড়ান্ত ও অপরিবর্তনীয়, যেখানে রোগী সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। অন্যদিকে কোমা হলো গভীর অচৈতন্য অবস্থা, যেখানে মস্তিষ্কের কার্যকারিতা বজায় থাকে এবং রোগী সুস্থ হয়ে ফেরার সম্ভাবনা থাকে। আইনত ব্রেন ডেথকেই মৃত্যু হিসেবে গণ্য করা হয়।
ব্রেন ডেথের পর ভেন্টিলেটর সাপোর্টের মাধ্যমে হৃদযন্ত্র ও ফুসফুস সচল রাখা সম্ভব হয়। এই অবস্থায় একজন মৃত ব্যক্তি আটজন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে পারেন। হৃৎপিণ্ড, ফুসফুস, লিভার, কিডনি, অগ্ন্যাশয় এবং অন্ত্রের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলো সঠিক প্রক্রিয়ায় প্রতিস্থাপনের মাধ্যমে অন্যকে নতুন জীবন দান করা যায়।