ভাগ্য ফেরাতে অত্যন্ত কার্যকরী এই অলৌকিক টোটকাগুলি, একবার অবশ্যই ট্রাই করুন

জীবনচক্রের ফেরে অনেক সময় ভাগ্য সুপ্রসন্ন হয়, আবার কখনও দুর্ভাগ্য ঘিরে ধরে। তবে বর্তমানে খারাপ সময়ের মধ্যে দিয়ে চললে হতাশ হওয়ার কারণ নেই। প্রাচীন বিশ্বাস ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এমন কিছু অব্যর্থ টোটকা রয়েছে যা দুর্দিন কাটিয়ে সুসময় ফিরিয়ে আনতে সাহায্য করে। বিশেষ করে সংকটমোচন হনুমানজির আরাধনা এ ক্ষেত্রে অত্যন্ত ফলদায়ী। নিয়মিত হনুমান চালিশা পাঠ, মঙ্গলবার বা শনিবার মন্দিরে আটার প্রদীপ জ্বালানো এবং কর্পূর দিয়ে আরতি করলে জীবনের যাবতীয় বাধা ও দুঃখ দূর হয় বলে মনে করা হয়।
পশুপাখিকে খাবার খাওয়ানো সনাতন ধর্মে অত্যন্ত পুণ্যকর্ম হিসেবে বিবেচিত। মাছ ও কচ্ছপকে আটার গুলি খাওয়ানো, পিঁপড়েকে চিনি মিশ্রিত আটা দেওয়া কিংবা গরুকে রুটি খাওয়ালে অর্থনৈতিক সংকট ও ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া পাখিকে দানা দিলে পিতৃপুরুষরা তৃপ্ত হন। শনির দশা কাটাতে শনিবার তামার বাটিতে সরষের তেল ও কয়েন রেখে তাতে নিজের ছায়া দেখে তা দান করা অত্যন্ত কার্যকর একটি উপায়।
মানসিক শান্তি ও সমস্যা মুক্তির জন্য প্রতিদিন ভোরে তামা বা ব্রোঞ্জ পাত্রে রাখা জল তুলসী গাছে অর্পণ করা যেতে পারে। পাশাপাশি বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে উত্তর বা উত্তর-পূর্ব দিকে অ্যাকোয়ারিয়াম রাখা এবং তাতে সোনালি ও কালো মাছ পালন করলে অমঙ্গল ছায়া দূরে থাকে। প্রতি অমাবস্যা বা পূর্ণিমায় ধুনো দেওয়া এবং নির্দিষ্ট সময় ধরে রাম নাম বা গায়ত্রী মন্ত্র জপ করলে অলৌকিক সহায়তা পাওয়া যায়, যা আসাম্পূর্ণ কাজ সম্পন্ন করতে এবং অশুভ শক্তিকে বিনাশ করতে সাহায্য করে।