মাথা ছাড়াই বেঁচে থাকে এক সপ্তাহ! আরশোলা সম্পর্কে এই অবাক করা তথ্য কি আপনার জানা

মাথা ছাড়াই বেঁচে থাকে এক সপ্তাহ! আরশোলা সম্পর্কে এই অবাক করা তথ্য কি আপনার জানা

উষ্ণতা বাড়ার সাথে সাথেই রান্নাঘর ও বাথরুমে আরশোলার উপদ্রব বেড়ে যায়। এই পতঙ্গটি কেবল অস্বস্তিকরই নয়, বরং নানা রোগ ছড়াতেও ওস্তাদ। তবে আরশোলা সম্পর্কে এমন কিছু রোমাঞ্চকর তথ্য রয়েছে যা আপনাকে অবাক করবে।

অবাক করা জীবনীশক্তি

জানলে অবাক হবেন, একটি আরশোলা তার মাথা ছাড়াই প্রায় এক সপ্তাহ বেঁচে থাকতে পারে। এর কারণ হলো এদের শরীরের বিভিন্ন অংশে ‘স্পাইরাকল’ নামক ছোট ছোট ছিদ্র থাকে, যার মাধ্যমে এরা শ্বাসকার্য চালায়। শ্বাস নেওয়ার জন্য এদের মাথার ওপর নির্ভর করতে হয় না। তবে মুখ না থাকায় জল পান করতে পারে না বলে শেষ পর্যন্ত ডিহাইড্রেশনে এদের মৃত্যু হয়।

খাদ্য ও জল ছাড়া স্থায়িত্ব

আরশোলা খাবার ছাড়া প্রায় এক মাস বেঁচে থাকতে সক্ষম। তবে জল ছাড়া এরা এক সপ্তাহের বেশি টিকতে পারে না। সাধারণত একটি আরশোলার গড় আয়ু ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত হয়ে থাকে। স্ত্রী আরশোলার আয়ু পুরুষ আরশোলার চেয়ে কিছুটা বেশি হয়।

বংশবিস্তার ও চেনার উপায়

একটি স্ত্রী আরশোলা একবারে ১০ থেকে ১৮টি ডিম পাড়ে এবং ২৮ থেকে ৬০ দিনের মধ্যে সেই ডিম ফুটে বাচ্চা বের হয়। পুরুষ আরশোলাকে চেনার সহজ উপায় হলো এদের ডানা শরীরের চেয়ে লম্বা হয়, অন্যদিকে স্ত্রী আরশোলার ডানা ছোট বা থাকেই না।

তাড়ানোর ঘরোয়া উপায়

  • লবঙ্গ ও নিম তেল: আরশোলা লবঙ্গের গন্ধ সহ্য করতে পারে না। ১০টি লবঙ্গ গুঁড়ো করে নিম তেলের সাথে মিশিয়ে রান্নাঘরের কোণে রেখে দিন।
  • বেকিং সোডা ও চিনি: দুই চামচ বেকিং সোডার সাথে চিনি ও এক কাপ জল মিশিয়ে স্প্রে বোতলে ভরে আরশোলার আস্তানায় ছিটিয়ে দিন। চিনি আরশোলাকে আকর্ষণ করবে এবং বেকিং সোডা তাদের মারতে সাহায্য করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *