রক্তের গ্রুপ ও নেগেটিভ না হলেই সাবধান! ডায়াবেটিস নিয়ে বিজ্ঞানীদের চরম সতর্কবার্তা

বর্তমানে ডায়াবেটিস একটি বিশ্বজনীন স্বাস্থ্য সংকট হিসেবে আত্মপ্রকাশ করেছে। তবে সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, আপনার রক্তের গ্রুপ বা ব্লাড গ্রুপের ওপর ভিত্তি করে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি নির্ধারিত হতে পারে। ফ্রান্সের একটি বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদী গবেষণায় দাবি করা হয়েছে যে, নির্দিষ্ট কিছু ব্লাড গ্রুপের মানুষের মধ্যে এই রোগের প্রবণতা অন্যদের তুলনায় অনেক বেশি।
গবেষণার তথ্য অনুযায়ী, যাদের ব্লাড গ্রুপ ‘B’ পজিটিভ, তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি সাধারণ মানুষের তুলনায় প্রায় ৩৫ শতাংশ বেশি। এছাড়া ‘A’ এবং ‘AB’ গ্রুপের ব্যক্তিদের ক্ষেত্রেও এই ঝুঁকি ১০ থেকে ১৭ শতাংশ পর্যন্ত বেশি হতে পারে। বিজ্ঞানীদের মতে, রক্তের গঠনের সাথে শর্করার বিপাক ক্রিয়া এবং ইনসুলিন নিঃসরণের একটি নিবিড় জিনগত সম্পর্ক থাকার সম্ভাবনা রয়েছে।
বিপরীতে, যাদের রক্তের গ্রুপ ‘O’ (পজিটিভ বা নেগেটিভ), তাদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবথেকে কম বলে গবেষণায় দেখা গেছে। অর্থাৎ, ‘O’ বাদে অন্য যেকোনো গ্রুপের রক্ত বহনকারী ব্যক্তিদের ক্ষেত্রে সতর্ক হওয়া জরুরি। তাই আপনার ব্লাড গ্রুপ যদি ‘O’ না হয়, তবে আজই রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা এবং নিয়মিত শরীরচর্চার মাধ্যমে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।