সকালে এই কয়েকটি অভ্যাসে সারাদিন থাকুন চনমনে ও সতেজ

সারাদিন ঘুম ঘুম ভাব ও অলসতা কাটাতে সকালের প্রথম কয়েক ঘণ্টার অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। পুষ্টিবিদ দীপশিখা জৈনের মতে, প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা শরীরের অভ্যন্তরীণ ঘড়ি বা ‘সার্কাডিয়ান রিদম’ ঠিক রাখে। ঘুম ভাঙার পর এক গ্লাস জল খেয়ে শরীরকে হাইড্রেটেড করা এবং কিছুক্ষণ প্রাকৃতিক আলো বা রোদে সময় কাটানো জরুরি। এটি কর্টিসল হরমোন নিয়ন্ত্রণ করে শরীরকে সজাগ রাখতে সাহায্য করে।
তৎক্ষণাৎ কফি না খেয়ে কিছুটা সময় পর পান করলে হরমোনের ভারসাম্য বজায় থাকে। পাশাপাশি, নিয়মিত শরীরচর্চা ও প্রাণায়াম স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে এবং কাজের মনোযোগ বাড়ায়। সকালে তাড়াহুড়ো না করে এই ছোট ছোট পরিবর্তনগুলো আনলে মেটাবলিজম উন্নত হয় এবং মানসিক চাপ কমে।
সকালের খাবারে প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাদ্যতালিকা রাখা অপরিহার্য। এটি রক্তে শর্করার মাত্রা বজায় রেখে দীর্ঘক্ষণ শক্তি জোগাতে সাহায্য করে। বিশেষজ্ঞরা মনে করেন, কোনো জটিল রুটিন নয়, বরং সঠিক সময়ে সুশৃঙ্খল জীবনযাপনই সারাদিনের ক্লান্তি দূর করার প্রকৃত চাবিকাঠি। সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মানুবর্তিতা শরীরকে দিনভর চনমনে রাখতে কার্যকর ভূমিকা পালন করে।