সকালে নাকি রাতে কখন স্নান করলে মিলবে সেরা ফল, জেনে নিন বিজ্ঞানের ব্যাখ্যা

সকালে নাকি রাতে কখন স্নান করলে মিলবে সেরা ফল, জেনে নিন বিজ্ঞানের ব্যাখ্যা

ভারতীয় ঐতিহ্যে ভোরে স্নান করার রীতি থাকলেও জাপান বা চীনের মতো এশীয় দেশগুলোতে রাতে স্নানের অভ্যাসই বেশি জনপ্রিয়। বিজ্ঞানের মতে, সকালে স্নান করলে শরীর যেমন সতেজ হয় এবং কাজের নতুন শক্তি পাওয়া যায়, তেমনি রাতে উষ্ণ জলে স্নান করলে সারাদিনের ক্লান্তি ও ধুলোবালি দূর হয়। বিশেষ করে রাতে স্নান শরীরের পেশিকে শিথিল করে এবং অনিদ্রার সমস্যা দূর করে গভীর ঘুমে সহায়তা করে।

জাজল ও চীনরা বিশ্বাস করেন যে রাতে স্নান করলে শরীর থেকে নেতিবাচক শক্তি ও বিষাক্ত পদার্থ বেরিয়ে যায়, যা আর্দ্র জলবায়ুতে ত্বকের সংক্রমণ রোধেও কার্যকর। অন্যদিকে, পশ্চিমা দেশগুলোতে সকালের স্নানকে প্রাধান্য দেওয়া হয় দিনভর সক্রিয় থাকার জন্য। তবে বিশেষজ্ঞদের মতে, ব্যক্তিভেদে উভয় সময়েরই বিশেষ উপকারিতা রয়েছে; সকালে স্নান কর্মতৎপরতা বাড়ায় আর রাতের স্নান মানসিক প্রশান্তি ও সুস্বাস্থ্য নিশ্চিত করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *