সতর্ক না হলে সাধের দুধই হতে পারে বিষ, কোন বাসনে ফুটাচ্ছেন তা কি জানেন
March 18, 20268:23 am

রান্নার উপকরণ নিয়ে সচেতন থাকলেও আমরা অনেকেই কোন পাত্রে দুধ ফুটাচ্ছি সে বিষয়ে খেয়াল রাখি না। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, তামা বা পিতলের পাত্রে দুধ গরম করলে রাসায়নিক বিক্রিয়ার ফলে তা বিষাক্ত হয়ে উঠতে পারে যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমনকি নিম্নমানের অ্যালুমিনিয়াম বা স্টিলের পাত্র দীর্ঘসময় ব্যবহার করলে অ্যালঝাইমারের মতো জটিল রোগের আশঙ্কা তৈরি হয়।
সুস্থ থাকতে দুধ ফোটানোর ক্ষেত্রে কাঁচের পাত্র অথবা উন্নত মানের ফুড গ্রেড স্টেইনলেস স্টিল ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। কারণ এই উপাদানগুলো দুধের পুষ্টিগুণ বজায় রাখে এবং কোনো ক্ষতিকারক ধাতু মিশতে দেয় না। তাই পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে আজই আপনার রান্নাঘরের বাসন নির্বাচনের ক্ষেত্রে সচেতন হোন এবং সঠিক পাত্র বেছে নিন।