সানিয়া মির্জার রূপের গোপন রহস্য এখন ফাঁস! এক লাল আলোতেই সারবে ক্যানসারের ক্ষত ও ত্বকের হাজারো সমস্যা

কয়েক বছর আগেও একে ভাবা হতো অলৌকিক কিছু, কিন্তু আজ সেই ‘রেড লাইট থেরাপি’ বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। টেনিস তারকা সানিয়া মির্জা থেকে শুরু করে বড় বড় অ্যাথলেট—সবাই এখন এই জাদুকরী আলোর ভক্ত। চর্মরোগ বিশেষজ্ঞ ডেভিড ওজোগের পক্ষাঘাতগ্রস্ত ছেলের সুস্থ হয়ে ওঠার অলৌকিক কাহিনি এই থেরাপির বৈজ্ঞানিক ভিত্তি আরও মজবুত করেছে।
আসলে কী এই রেড লাইট থেরাপি
এটি মূলত লাল এবং নিয়ার-ইনফ্রারেড আলোর একটি বিশেষ তরঙ্গদৈর্ঘ্য যা সরাসরি কোষের গভীরে প্রবেশ করে। আমাদের শরীরের কোষের শক্তিঘর বা ‘মাইটোকন্ড্রিয়া’ এই আলো শোষণ করে শক্তি উৎপাদন বাড়ায়, যার ফলে ক্ষতিগ্রস্ত টিস্যু দ্রুত সেরে ওঠে।
বিজ্ঞানের চোখে এর কার্যকারিতা
২০২৫ সালের সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, এই থেরাপি এখন কেবল রূপচর্চায় সীমাবদ্ধ নেই। এটি যেসব ক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে
- ত্বকের পুনরুজ্জীবন: কোলাজেন উৎপাদন বাড়িয়ে বলিরেখা দূর করে ও ত্বক সতেজ রাখে।
- ক্ষত নিরাময়: ক্যানসারের চিকিৎসার পরবর্তী ক্ষত বা ডায়াবেটিক আলসার সারাতে এটি অত্যন্ত কার্যকর।
- ব্যথা উপশম: অ্যাথলেটদের পেশির ক্লান্তি ও হাড়ের জয়েন্টের ব্যথা কমাতে এটি মহৌষধ।
- মানসিক স্বাস্থ্য: মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মতে, এটি মস্তিষ্কের কোষকে রক্ষা করতে এবং স্ট্রোকের পরবর্তী ধকল সামলাতে সাহায্য করে।
আমরা কি আলোর অভাবে ভুগছি
বিশেষজ্ঞদের মতে, আদিম যুগে মানুষ সূর্যের আলো থেকে প্রচুর পরিমাণে লাল আলো পেত। আধুনিক যুগে সারাদিন ঘরের ভেতর LED বা ফ্লোরোসেন্ট আলোর নিচে থাকায় আমাদের শরীর এই প্রাকৃতিক নিরাময় ক্ষমতা থেকে বঞ্চিত হচ্ছে। রেড লাইট থেরাপি সেই ঘাটতি পূরণ করে শরীরকে ভেতর থেকে সুস্থ করে তোলে।
ব্যবহারের আগে সাবধানতা
সুফল থাকলেও এই থেরাপির সঠিক ‘ডোজ’ বা মাত্রা জানা জরুরি। সোশ্যাল মিডিয়ার চটকদার বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে সস্তা ডিভাইস ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে। গায়ের রঙ এবং বয়সের ওপর ভিত্তি করে আলোর তীব্রতা আলাদা হয়, তাই বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলাই শ্রেয়।