সুগন্ধি থাকবে দিনভর! জানুন ধনকুবেরদের পারফিউम ব্যবহারের গোপন কৌশল
March 22, 20267:21 pm

অনেকে গাদা গাদা পারফিউম মেখেও সুগন্ধ ধরে রাখতে পারেন না, আবার অনেকে সামান্য ব্যবহারেই দিনভর তরতাজা থাকেন। আসলে পারফিউম মাখা একটি শিল্প। সঠিক জায়গায় পারফিউম ব্যবহার করলে তার রেশ দীর্ঘক্ষণ বজায় থাকে। জেনে নিন দীর্ঘস্থায়ী সুগন্ধ পাওয়ার কিছু বিশেষ টিপস।
পালস পয়েন্টের জাদু
শরীরের যেসব জায়গায় রক্তনালী ত্বকের খুব কাছাকাছি থাকে, সেগুলোকে ‘পালস পয়েন্ট’ বলে। এই অংশগুলো শরীরের স্বাভাবিক উষ্ণতা ব্যবহার করে পারফিউমের সুগন্ধ ধীরে ধীরে বাতাসে ছড়িয়ে দেয়।
- কবজি: দুহাতের কবজিতে পারফিউম দিন। তবে মনে রাখবেন, পারফিউম দেওয়ার পর কবজি ঘষবেন না। এতে সুগন্ধি অণুগুলো ভেঙে যায় এবং ঘ্রাণ দ্রুত হারিয়ে যায়।
- কানের পেছনে: কানের পেছনের ত্বক কিছুটা তৈলাক্ত হওয়ায় সেখানে সুগন্ধ অনেকক্ষণ আটকে থাকে।
- গলার কাছে: গলার ঠিক নিচে বা কণ্ঠার পাশে পারফিউম লাগালে কথা বলা বা হাঁটাচলার সময় সুগন্ধ আপনার চারপাশেই ঘুরপাক খাবে।
- কনুই ও হাঁটুর ভাঁজ: কনুইয়ের ভেতরের অংশ এবং হাঁটুর পেছনের ভাঁজে পারফিউম লাগানো অত্যন্ত কার্যকর। বিজ্ঞানের মতে, সুগন্ধ নিচ থেকে উপরের দিকে ছড়িয়ে পড়ে, তাই হাঁটুর পেছনের সুবাস আপনার পুরো শরীরে ছড়িয়ে পড়বে।
ব্যবহারের সেরা নিয়ম
- ময়েশ্চারাইজড ত্বক: শুষ্ক ত্বকের চেয়ে তৈলাক্ত বা ময়েশ্চারাইজড ত্বকে সুগন্ধ বেশি সময় স্থায়ী হয়। পারফিউম মাখার আগে সেই জায়গায় কিছুটা পেট্রোলিয়াম জেলি বা গন্ধহীন লোশন লাগিয়ে নিন।
- সঠিক দূরত্ব: শরীর থেকে অন্তত ৫-৭ ইঞ্চি দূর থেকে পারফিউম স্প্রে করুন।
- ত্বকে সরাসরি প্রয়োগ: পারফিউম সবসময় সরাসরি ত্বকে ব্যবহার করার চেষ্টা করুন। পোশাকে ব্যবহার করলে অনেক সময় দাগ পড়ে যেতে পারে এবং সুগন্ধটিও প্রাকৃতিকভাবে বিকশিত হয় না।
পরের বার বাইরে যাওয়ার আগে এই সহজ কৌশলগুলো মেনে দেখুন, আপনার সুগন্ধ আপনাকে ছেড়ে কোথাও যাবে না।