১০ মিনিট মৃত থাকার পর ২০৩০ সাল ঘুরে এলেন তরুণী! ফিরে এসে শোনালেন ভবিষ্যতের রোমাঞ্চকর অভিজ্ঞতা

মেক্সিকোর ২৪ বছর বয়সী এক চিকিৎসা বিজ্ঞানের ছাত্রী রুবি রোলগুর দাবি ঘিরে বর্তমানে তোলপাড় সোশ্যাল মিডিয়া। গত বছর এপ্রিলে ফুসফুসে জমাট বাঁধা রক্তের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে রুবি প্রায় ১০ মিনিট ‘ক্লিনিক্যালি ডেড’ ছিলেন। চিকিৎসকরা আশা ছেড়ে দিয়ে তাকে মৃত ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক সেই সময় সবাইকে অবাক করে দিয়ে প্রাণ ফিরে পান তিনি। তবে জ্ঞান ফেরার পর রুবি যা জানিয়েছেন, তা শুনে রীতিমতো হতবাক বিজ্ঞানী থেকে সাধারণ মানুষ।
রুবির দাবি অনুযায়ী, ওই ১০ মিনিট তিনি কোনো অন্ধকার জগতে ছিলেন না, বরং পৌঁছে গিয়েছিলেন ২০৩০ সালে। তিনি আগামী পাঁচ বছরের প্রতিটি দিন নিজের চোখের সামনে অতিবাহিত হতে দেখেছেন। রুবির বর্ণনা অনুযায়ী, ২০৩০ সালের পৃথিবী হবে বর্তমানের তুলনায় অনেক বেশি শান্ত এবং উন্নত। সেখানে মানুষ স্মার্টফোনের দাসত্ব ছেড়ে দেবে এবং আধুনিক প্রযুক্তির কল্যাণে কাজের চাপ অনেক কমে যাবে। ফলে মানুষ পরিবার ও সমাজকে আরও বেশি সময় দিতে সক্ষম হবে।
ভবিষ্যতের সেই শান্তিময় পৃথিবী থেকে বর্তমানে ফিরে আসা রুবির কাছে নরক যন্ত্রণার মতো মনে হয়েছে। তিনি জানান, জ্ঞান ফেরার পর নিজের ভাইকে দেখে তিনি চমকে গিয়েছিলেন, কারণ তার স্মৃতিতে থাকা ২০৩০ সালের ভাইয়ের তুলনায় বর্তমানের ভাইকে অনেক ছোট দেখাচ্ছিল। রুবির এই অভিজ্ঞতার কথা বর্তমানে বিজ্ঞান এবং অলৌকিক জগতের এক মেলবন্ধন হিসেবে আলোচিত হচ্ছে, যা মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে নতুন করে ভাবাতে শুরু করেছে নেটিজেনদের।