৩০ পেরোলেই মহিলাদের জন্য জরুরি এই ৫টি স্বাস্থ্য পরীক্ষা সুস্থ থাকতে জানুন বিস্তারিত

বর্তমান সময়ের অনিয়মিত জীবনযাত্রা, মানসিক চাপ এবং খাদ্যাভ্যাসের পরিবর্তনের সরাসরি প্রভাব পড়ছে মহিলাদের স্বাস্থ্যের ওপর। চিকিৎসকদের মতে, ৩০ বছর বয়সের পর নারীশরীরে বিভিন্ন হরমোনজনিত পরিবর্তন শুরু হয়, যা পরবর্তীকালে গুরুতর রোগের কারণ হতে পারে। তাই এই বয়স থেকেই নির্দিষ্ট কিছু শারীরিক পরীক্ষা করিয়ে নেওয়া অত্যন্ত জরুরি।
প্রথমত, ডায়াবেটিসের ঝুঁকি এড়াতে নিয়মিত ব্লাড সুগার পরীক্ষা করা প্রয়োজন। পাশাপাশি, মহিলাদের মধ্যে থাইরয়েডের সমস্যা এখন খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ ওজন বৃদ্ধি বা হ্রাস এবং ক্লান্তি অনুভব করলে থাইরয়েড টেস্ট করানো আবশ্যিক। হৃদরোগের ঝুঁকি কমাতে শরীরে কোলেস্টেরলের মাত্রা বুঝতে লিপিড প্রোফাইল টেস্ট করানোও সমান গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, ক্যানসারের মতো মারণ রোগের আগাম সতর্কতার জন্য বিশেষ দুটি পরীক্ষা অত্যন্ত জরুরি। স্তন ক্যানসার শনাক্ত করতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্রেস্ট স্ক্রিনিং বা ম্যামোগ্রাফি এবং জরায়ু মুখের ক্যানসার রোধে প্যাফ স্মিয়ার টেস্ট করানো উচিত। সময়মতো এই পরীক্ষাগুলো করালে যেকোনো জটিল রোগ শুরুতেই নির্ণয় ও নিরাময় করা সম্ভব হয়।