নিশিরাতের অনিদ্রা দূর! ঘুমানোর আগে শরীরের এই ৪ বিন্দুতে ১ মিনিট চাপ দিন, দেখুন ম্যাজিক

আধুনিক জীবনে অনিদ্রা বা ঘুমের সমস্যা একটি সাধারণ রোগ। উদ্বেগ, দুশ্চিন্তা, শারীরিক ব্যথা এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে পৃথিবীতে প্রতি তিনজনের মধ্যে একজন ব্যক্তি এই সমস্যায় ভুগছেন বলে জানাচ্ছে টাফটস ইউনিভার্সিটির সাম্প্রতিক সমীক্ষা। অনেকে এই সমস্যার সমাধানে ঘুমের ওষুধ বা ধ্যান-প্রাণায়ামের সাহায্য নিলেও সবসময় সুফল মেলে না, আবার নিয়মিত ঘুমের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াও থাকতে পারে।
এই পরিস্থিতিতে, প্রাকৃতিক উপায়ে গভীর ঘুম আনার জন্য অ্যাকুপ্রেশার পদ্ধতিকে কার্যকর বিকল্প হিসেবে তুলে ধরছেন বিশেষজ্ঞরা। অ্যাকুপ্রেশার হলো এমন এক বিকল্প চিকিৎসা যেখানে শরীরের কিছু নির্দিষ্ট ‘প্রেশার পয়েন্ট’-এ চাপ প্রয়োগ করে রোগ নিরাময়ের চেষ্টা করা হয়।
‘জার্নাল অফ পেইন এ্যান্ড সিম্পটম ম্যানেজমেন্ট’-এ প্রকাশিত গবেষণা অনুসারে, অ্যাকুপ্রেশার বিশেষজ্ঞ এডজার্ট আর্নস্ট ও ডাক্তার মেয়ং সু লি জানিয়েছেন, শরীরের চারটি বিশেষ জায়গায় দিনে মাত্র এক মিনিট করে মৃদু চাপ দিলে রাতের গভীর ঘুম নিশ্চিত করা যেতে পারে। ঘুমের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে এটি একটি সহজ ও প্রাকৃতিক উপায় হতে পারে।
বিশেষজ্ঞদের নির্দেশিত চারটি গুরুত্বপূর্ণ প্রেশার পয়েন্ট হলো:
১. কবজির হাড়ের পাশে: এক হাতের বুড়ো আঙুল দিয়ে অন্য হাতের কবজির হাড়ের ঠিক পাশের চিহ্নিত অংশে এক মিনিটের জন্য মৃদু চাপ দিতে হবে। উভয় কবজিতেই এই প্রক্রিয়া পুনরাবৃত্তি করুন।
২. কবজির মাঝামাঝি: হাতের তালুর দিক থেকে ঠিক তিন আঙুল নীচে কবজির মাঝামাঝি অংশে দুই হাতেই এক মিনিটের জন্য মৃদু চাপ রাখুন।
৩. দুই ভুরুর মাঝে: দুই ভুরুর ঠিক মধ্যবর্তী অংশে এক মিনিট আঙুল দিয়ে মৃদু চাপ দিন।
৪. বুকের মধ্যবিন্দু: পাঁজরের একেবারে নীচের হাড় থেকে চার আঙুল উপরে বুকের ঠিক মাঝামাঝি অংশে এক মিনিটের জন্য চেপে রাখুন।
বিশেষজ্ঞদের মতে, ৩ নম্বর এবং ৪ নম্বর বিন্দুতে একসঙ্গে চাপ দিলে আরও ভালো ফল পাওয়া যায়। সব মিলিয়ে প্রতিদিন এই চারটি জায়গায় মাত্র চার মিনিট ব্যয় করলেই গভীর ও আরামদায়ক ঘুম নিশ্চিত করা সম্ভব বলে দাবি করেছেন ডাক্তার আর্নস্ট ও ডাক্তার লি।