রাতের ঘুম নিয়ে অবাক করা তথ্য যা আগে জানতেন না
January 28, 20267:36 pm

প্রাচীনকালে ইউরোপজুড়ে মানুষ রাতে একবার নয় বরং দুই দফায় ঘুমাত। সূর্যাস্তের পরপরই প্রথম পর্যায়ের দীর্ঘ ঘুম শুরু হতো এবং মাঝরাতে জেগে ওঠার পর দ্বিতীয় দফায় ফের ঘুমাতেন তারা। সমকালীন ডায়েরি ও ঐতিহাসিক প্রমাণ থেকে জানা যায়, এই দুই স্তরের ঘুমই ছিল মানুষের স্বাভাবিক প্রাকৃতিক ছন্দ।
অষ্টাদশ শতাব্দীতে গ্যাস ল্যাম্প ও বৈদ্যুতিক আলোর ব্যবহার বাড়লে এই অভ্যাসে পরিবর্তন আসে। কৃত্রিম আলোর প্রভাবে মানুষের জেগে থাকার সময় বাড়ে এবং দুই দফার ঘুম মিলে বর্তমানের আট ঘণ্টার একক ঘুমে রূপান্তরিত হয়। গবেষকদের মতে, বর্তমানে মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া আসলে কোনো ব্যাধি নয় বরং এটি মানুষের আদি জৈবিক স্বভাবের বহিঃপ্রকাশ।