ঘরে বসেই মাপছেন রক্তচাপ? ভুল এড়াতে এখনই জেনে নিন সঠিক পদ্ধতি
January 20, 20268:35 pm
অনিয়ন্ত্রিত রক্তচাপ থেকে হৃদরোগের ঝুঁকি এড়াতে ডিজিটাল মেশিনে নিয়মিত প্রেশার মাপা জরুরি। তবে চিকিৎসকদের মতে, যখন-তখন প্রেশার না মেপে দিনে নির্দিষ্ট একবার পরিমাপ করাই যথেষ্ট। বিশেষ করে যারা নতুন ওষুধ শুরু করেছেন, তাদের জন্য নিয়মিত তথ্য লিখে রাখা প্রয়োজন। বর্তমানে ২০ থেকে ৩০ বছর বয়সিদের মধ্যেও হাইপারটেনশনের প্রবণতা বাড়ছে, তাই বয়স নির্বিশেষে সজাগ থাকা প্রয়োজন।
সঠিক রিডিং পেতে প্রেশার মাপার অন্তত ৩০ মিনিট আগে ধূমপান, ব্যায়াম বা ভারী খাবার গ্রহণ থেকে বিরত থাকতে হবে। এমনকি প্রেশার মাপার আগে মূত্রত্যাগ করে নেওয়া উচিত, কারণ প্রস্রাবের বেগ রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। যদি রক্তচাপ ১৫০/১২০ ছাড়িয়ে যায় এবং সাথে বুকে ব্যথা বা শ্বাসকষ্ট থাকে, তবে কালক্ষেপ না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।