সাবধান শীতের এই ৪ সবজিতে লুকিয়ে আছে প্রাণঘাতী ফিতাকৃমি

সাবধান শীতের এই ৪ সবজিতে লুকিয়ে আছে প্রাণঘাতী ফিতাকৃমি

শীতকালীন সবজি ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম এবং বেগুনে লুকিয়ে থাকা ফিতাকৃমি সরাসরি মস্তিষ্কে পৌঁছে মারাত্মক বিপদ ঘটাতে পারে। চিকিৎসকদের মতে, এই কৃমি বা লার্ভা শরীরে ঢুকলে নিউরোসিস্টিসারকোসিসের মতো রোগ সৃষ্টি করে, যা থেকে খিঁচুনি, মৃগী বা স্নায়বিক সমস্যা দেখা দেয়। অনেক সময় কৃমিগুলো রান্নার তাপেও মরে না এবং খালি চোখে ধরা পড়ে না।

সুরক্ষিত থাকতে রান্নার আগে সবজিগুলো গরম জলে ভাপিয়ে নেওয়া এবং ক্যাপসিকামের বীজ ফেলে দেওয়া জরুরি। অপরিষ্কার খাবার ও জলের মাধ্যমে এই সংক্রমণ ছড়িয়ে পড়ে লিভার ও পেশিরও ক্ষতি করে। তাই অসতর্কভাবে এই সবজিগুলো খেলে পরিস্থিতি প্রাণঘাতী হয়ে উঠতে পারে। সুস্থ থাকতে কাঁচা সবজি খাওয়া এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *