সাবধান এই চার সবজিতেই লুকিয়ে প্রাণঘাতী কৃমি

সাবধান এই চার সবজিতেই লুকিয়ে প্রাণঘাতী কৃমি

শীতকালীন জনপ্রিয় চার সবজি ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম ও বেগুনে বাসা বাঁধছে মারাত্মক ফিতাকৃমি। বিশেষজ্ঞদের মতে, এই সবজিগুলো সঠিকভাবে পরিষ্কার না করে খেলে কৃমির লার্ভা রক্ত প্রবাহের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে যায়। এর ফলে নিউরোসিস্টিসারকোসিসের মতো জটিল রোগসহ খিঁচুনি, মৃগী এবং তীব্র মাথাব্যথার সমস্যা দেখা দিতে পারে, যা অনেক ক্ষেত্রে প্রাণঘাতী হয়ে দাঁড়ায়।

সুরক্ষিত থাকতে রান্নার আগে প্রতিটি সবজি অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিষ্কার করা জরুরি। বিশেষ করে বাঁধাকপি ও ফুলকপি গরম জলে ভাপিয়ে নেওয়া এবং ক্যাপসিকামের বীজ ফেলে দিয়ে রান্না করা নিরাপদ। কাঁচা সবজি বা সালাদ খাওয়ার ক্ষেত্রে বাড়তি সাবধানতা অবলম্বন না করলে এই ক্ষুদ্র পরজীবী শরীরের লিভার ও পেশির অপূরণীয় ক্ষতি করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *