ডায়াবিটিসে বিট খাওয়া কি আদেও নিরাপদ? চমকপ্রদ তথ্য দিলেন বিশেষজ্ঞরা

ডায়াবিটিসে বিট খাওয়া কি আদেও নিরাপদ? চমকপ্রদ তথ্য দিলেন বিশেষজ্ঞরা

অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবারে ভরপুর বিট ডায়াবিটিস রোগীদের জন্য আশীর্বাদ হতে পারে। পুষ্টিবিদদের মতে, এর গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ায় রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার ঝুঁকি নেই। গবেষণায় দেখা গেছে, নিয়মিত বিট খেলে টাইপ ২ ডায়াবিটিস নিয়ন্ত্রণে থাকে এবং কার্বোহাইড্রেট পরিপাকে সহায়তা করে। এটি হার্ট ও কিডনিকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতেও কার্যকর ভূমিকা পালন করে।

তবে সবার জন্য বিট নিরাপদ নয়। যাদের কিডনিতে পাথর বা দীর্ঘস্থায়ী কোনো জটিলতা রয়েছে, তাদের এই সবজি এড়িয়ে চলাই শ্রেয়। উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পুষ্টিগুণের আধার হলেও শারীরিক অবস্থা বুঝে বিট গ্রহণ করা প্রয়োজন। সঠিক নিয়মে খাদ্যতালিকায় বিট রাখলে সুস্থ থাকা সম্ভব, তবে সতর্কতাই এখানে আসল চাবিকাঠি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *