কেন ঘুমাতে হয় জানলে অবাক হবেন আপনিও
January 28, 20267:37 pm

মানুষসহ প্রায় সব প্রাণীর ঘুমের প্রয়োজনীয়তা নিয়ে দীর্ঘদিনের রহস্যের সমাধান দিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। প্রখ্যাত জার্নাল ‘নেচার’-এ প্রকাশিত এই গবেষণায় দাবি করা হয়েছে, ঘুমের সংকেত মূলত আসে মস্তিষ্কের নিউরনে থাকা মাইটোকন্ড্রিয়া থেকে। শরীরের এই পাওয়ারহাউজে যখন শক্তি উৎপাদনকালে অতিরিক্ত বৈদ্যুতিক চাপ তৈরি হয়, তখনই অনিচ্ছাসত্ত্বেও শরীর ও মস্তিষ্ক ঘুমের কবলে পড়ে।
গবেষণার প্রধান অধ্যাপক গেরো মিজেনবক জানান, মাইটোকন্ড্রিয়া থেকে ইলেকট্রন ‘লিক’ হয়ে রিঅ্যাকটিভ অক্সিজেন স্পিসিস তৈরি হয়, যা কোষের জন্য ক্ষতিকর। এই ক্ষতিকারক অণুগুলো নিউরনের কাছে বিপদের বার্তা পাঠালে মস্তিষ্ক সার্কিট ব্রেকারের মতো কাজ করে এবং শরীরকে ‘সুইচ অফ’ বা ঘুমের মোডে পাঠিয়ে দেয়। মূলত কোষকে সুরক্ষা দিতেই এই প্রাকৃতিক ব্যবস্থা কাজ করে।