৭০ বছর বয়সেও নেই কোনো রোগ! বলিউড তারকাদের ফিট থাকতে মূত্র পানেই গোপন রহস্য অবাক করবে আপনাকে

৭০ বছর বয়সেও নেই কোনো রোগ! বলিউড তারকাদের ফিট থাকতে মূত্র পানেই গোপন রহস্য অবাক করবে আপনাকে

বলিউড অভিনেতা পরেশ রাওয়াল ও ‘আশিকি’ খ্যাত অভিনেত্রী অনু আগরওয়ালের সাম্প্রতিক একটি বক্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে চলচ্চিত্র মহলে। পরেশ রাওয়াল জানান, শরীর সুস্থ রাখতে ১৫ দিন ধরে নিয়মিত নিজের প্রস্রাব পান করেছেন তিনি। পরেশকে এই পরামর্শ দিয়েছিলেন প্রয়াত অ্যাকশন পরিচালক বীরু দেবগন। অন্যদিকে, অনু আগরওয়ালও একই পথ অনুসরণের কথা স্বীকার করে জানিয়েছেন, এটি ‘হঠযোগ’-এর একটি অংশ যা ‘অমরোলি’ নামে পরিচিত। তার মতে, নির্দিষ্ট নিয়মে প্রস্রাব পান করলে ত্বকে বলিরেখা পড়ে না এবং শরীর সতেজ থাকে।

চিকিৎসা বিজ্ঞানীরা অবশ্য এই অদ্ভুত অভ্যাসের বিষয়ে সতর্ক করেছেন। চিকিৎসকদের মতে, শরীরের অপ্রয়োজনীয় ও ক্ষতিকারক বর্জ্য পদার্থগুলোই ঘাম বা প্রস্রাবের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। সেই বর্জ্য পুনরায় শরীরের ভেতরে গ্রহণ করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। কোনো ইঞ্জিনের নির্গত গ্যাস যেমন পুনরায় ইঞ্জিনে প্রবেশ করালে ক্ষতি হয়, প্রস্রাব পানের বিষয়টিও শরীরের জন্য ঠিক তেমনই ক্ষতিকর বলে বিশেষজ্ঞরা মনে করেন। এই বিষয়টি নিয়ে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *