ধূমপানে শুধু ফুসফুস নয় হারাতে পারেন চোখের জ্যোতিও সতর্ক করছেন বিশেষজ্ঞরা
January 22, 20265:16 pm

ধূমপান মানেই কেবল ফুসফুস বা হৃদযন্ত্রের ক্ষতি নয়, এই অভ্যাস আপনাকে ঠেলে দিতে পারে চিরস্থায়ী অন্ধত্বের দিকে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, সিগারেটের বিষাক্ত রাসায়নিক রক্ত সঞ্চালনের মাধ্যমে চোখের সূক্ষ্ম টিস্যুগুলোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। চক্ষু বিশেষজ্ঞদের মতে, অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের চোখে ছানি পড়ার ঝুঁকি প্রায় তিনগুণ বেশি থাকে।
এছাড়াও ধূমপানের ফলে বার্ধক্যজনিত দৃষ্টিশক্তি লোপ বা ম্যাকুলার ডিজেনারেশন হতে পারে, যা সরাসরি রেটিনাকে ধ্বংস করে। এটি চোখের জল শুকিয়ে ‘ড্রাই আই সিনড্রোম’ তৈরি করে এবং অপটিক নার্ভের ক্ষতি করে গ্লুকোমার আশঙ্কা বাড়িয়ে দেয়। চিকিৎসকদের মতে, চোখের দৃষ্টিশক্তি অটুট রাখতে ধূমপান বর্জন করা জরুরি।