বেশি ঘুমালেই বাড়ছে ব্রেন স্ট্রোকের ঝুঁকি, ছুটির দিনে এই অভ্যাস বদলে ফেলুন আজই
January 22, 20265:16 pm

সুস্থ থাকতে পর্যাপ্ত ঘুম অপরিহার্য হলেও অতিরিক্ত বিশ্রাম শরীরের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যেখানে দেখা গেছে যারা দিনে বা রাতে মিলিয়ে নিয়মিত ৯ ঘণ্টার বেশি ঘুমান, তাদের ব্রেন স্ট্রোকের ঝুঁকি সাধারণের তুলনায় প্রায় ২৩ থেকে ২৫ শতাংশ বৃদ্ধি পায়। বিশেষ করে দুপুরের লম্বা ঘুম ও রাতের দীর্ঘ বিশ্রাম এই শারীরিক জটিলতাকে আরও ত্বরান্বিত করে।
চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় শুয়ে থাকার ফলে শারীরিক সক্রিয়তা কমে যায় এবং রক্তে কোলেস্টেরল ও শর্করার মাত্রা বাড়তে শুরু করে। এর ফলে ধমনীতে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয় এবং রক্তচাপ অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, যা সরাসরি স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দেয়। শরীরকে সচল ও রোগমুক্ত রাখতে প্রতিদিন গড়ে ৭ থেকে ৮ ঘণ্টা গভীর ঘুমই যথেষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা।