সকালের জলখাবারে একটি সেদ্ধ ডিম কেন আপনার শরীরের জন্য ম্যাজিক জানলে অবাক হবেন

সকালে একটি সেদ্ধ ডিম খাওয়ার অভ্যেস আপনার শরীরকে সারা দিন কর্মক্ষম ও প্রাণবন্ত রাখতে সাহায্য করে। উচ্চমানের প্রোটিন, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ ডিমকে পুষ্টিবিদেরা ‘সুপারফুড’ হিসেবে গণ্য করেন। একটি সেদ্ধ ডিমে প্রায় ৮০ ক্যালোরি থাকে, যা শরীরে শক্তির জোগান দেওয়ার পাশাপাশি পেশি গঠনেও বিশেষ ভূমিকা রাখে। এছাড়া ডিমে থাকা ভিটামিন ডি হাড় ও দাঁত মজবুত করে এবং ক্যালসিয়াম শোষণে সহায়তা করে হাড়ের ক্ষয় রোধে কার্যকর ভূমিকা পালন করে।
দৃষ্টিশক্তি উন্নত করতে এবং রাতকানার ঝুঁকি কমাতে ডিমের ভিটামিন এ অত্যন্ত জরুরি। মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে এতে রয়েছে গুরুত্বপূর্ণ উপাদান কলিন ও ফলটে। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য সেদ্ধ ডিম আদর্শ খাবার; কারণ এটি দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। পাশাপাশি চুল ও নখের স্বাস্থ্য রক্ষাতেও নিয়মিত ডিম খাওয়া প্রয়োজন। বিশেষজ্ঞরা সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় অন্তত একটি করে ডিম রাখার পরামর্শ দিচ্ছেন।