বিয়ের মরশুমে ঘরোয়া উপায়েই পান জেল্লাদার চুল: রইল বিশেষ কিছু টিপস

বিয়ের মরশুমে ঘরোয়া উপায়েই পান জেল্লাদার চুল: রইল বিশেষ কিছু টিপস

শীতকালীন বিয়ের মরশুমে ঘন ও উজ্জ্বল চুল পেতে ঘরেই শুরু করুন বিশেষ যত্ন। অ্যালোভেরা জেল বা পেঁয়াজের রস মাথার ত্বকে মালিশ করলে নতুন চুল গজাতো এবং ঘনত্ব বাড়াতে সাহায্য করে। এছাড়া হালকা গরম নারকেল তেল মালিশ চুলের রুক্ষতা দূর করে প্রাণবন্ত ভাব ফিরিয়ে আনে।

চালের জল দিয়ে চুল ধোয়া বা আমলকি ও কারিপাতার তেলের ব্যবহার চুলের অকালপক্কতা রোধে কার্যকর। গ্রিন-টি-র অ্যান্টি-অক্সিড্যান্ট মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে প্রাকৃতিকভাবে আর্দ্রতা ধরে রাখে। নিয়ম মেনে এই ঘরোয়া টোটকাগুলো ব্যবহার করলে অল্প দিনেই আপনি পাবেন স্বাস্থ্যোজ্জ্বল ও আকর্ষণীয় চুল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *