বাবার জিন নয় বরং মায়ের বুদ্ধিতেই মেধাবী হয় সন্তান, জানুন বিজ্ঞানের আসল তথ্য

সন্তানের মেধার প্রকৃত উৎস নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটালেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক জেনেটিক গবেষণায় দাবি করা হয়েছে, শিশুর বুদ্ধিমত্তার জন্য দায়ী জিনগুলো মূলত মায়ের শরীর থেকেই আসে। মানুষের বুদ্ধিবৃত্তিক ক্ষমতার বাহক জিনগুলো থাকে ‘এক্স’ (X) ক্রোমোজোমে। মায়েদের শরীরে দুটি ‘এক্স’ ক্রোমোজোম থাকায় সন্তানদের মধ্যে মেধাবৃত্তিক গুণাবলি স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা বাবার তুলনায় দ্বিগুণ থাকে। বাবার জিন বুদ্ধিমত্তার ক্ষেত্রে ভূমিকা রাখলেও অনেক সময় তা সুপ্ত অবস্থায় থাকে বলে গবেষণায় উঠে এসেছে।
শুধুমাত্র বংশগতি নয়, শিশুর মস্তিষ্কের বিকাশে মায়ের সাথে তৈরি হওয়া নিবিড় আবেগীয় বন্ধনও সমান গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জিনের পাশাপাশি সঠিক পরিবেশ, পুষ্টি এবং উন্নত শিক্ষা শিশুর সামগ্রিক বুদ্ধিমত্তাকে পূর্ণতা দেয়। অর্থাৎ, একটি মেধাবী প্রজন্ম গড়ে তুলতে জিনগত অবদানের পাশাপাশি মায়ের যত্ন ও সঠিক লালন-পালন অপরিহার্য। বিজ্ঞানের এই নতুন তথ্য বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।