ডিম নাকি মুরগির মাংস কোনটিতে মিলবে বেশি প্রোটিন জানলে অবাক হবেন আপনিও

ফিটনেস প্রেমীদের ডায়েটে ডিম ও মুরগির মাংস অপরিহার্য হলেও পুষ্টির বিচারে এদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। একটি সেদ্ধ ডিমে প্রায় ৬-৭ গ্রাম প্রোটিন থাকে এবং এতে শরীরের প্রয়োজনীয় ৯টি অ্যামিনো অ্যাসিডই বিদ্যমান, যা একে একটি ‘সম্পূর্ণ প্রোটিন’ হিসেবে গণ্য করে। এছাড়া ডিমে থাকা ভিটামিন-ডি ও বি১২ মস্তিষ্ক ও হাড়ের সুরক্ষায় বিশেষ ভূমিকা পালন করে। সহজলভ্য এবং সহজে হজমযোগ্য হওয়ার কারণে প্রাত্যহিক প্রোটিনের চাহিদা মেটাতে ডিম অত্যন্ত কার্যকর।
অন্যদিকে পেশি গঠন বা দ্রুত ওজন কমাতে মুরগির বুকের মাংস বা চিকেন ব্রেস্ট অতুলনীয়। প্রতি ১০০ গ্রাম মুরগির মাংসে প্রায় ২৭-৩২ গ্রাম প্রোটিন থাকে, যা ডিমের তুলনায় কয়েক গুণ বেশি। এতে ফ্যাট কম এবং ফসফরাসের মতো খনিজ উপাদান বেশি থাকায় এটি অ্যাথলেটদের জন্য আদর্শ সুপারফুড। বিশেষজ্ঞরা বলছেন, সর্বোচ্চ সুফল পেতে কেবল একটির ওপর নির্ভর না করে খাদ্যাভ্যাসে দুটি খাবারের সঠিক ভারসাম্য বজায় রাখাই স্বাস্থ্যের জন্য সবচেয়ে মঙ্গলজনক।