ওজন কমাতে তেল নাকি ঘি? কোনটা সেরা জেনে নিন
January 19, 20268:11 pm

ওজন কমানোর লড়াইয়ে ঘি এবং তেলের ভূমিকা নিয়ে অনেকেরই সংশয় রয়েছে। ক্যালোরির বিচারে এক চামচ তেলে ১২৪ ক্যালোরি থাকলেও ঘিতে থাকে প্রায় ১১৫ ক্যালোরি। ঘিতে থাকা ভিটামিন ও ফ্যাটি অ্যাসিড হজমশক্তি বাড়াতে এবং মেটাবলিজম উন্নত করতে সাহায্য করে, যা ওজন কমানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।
অন্যদিকে, অতিরিক্ত পরিশোধিত তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, তবে অলিভ অয়েল হৃদযন্ত্রের জন্য বেশ কার্যকর। চিকিৎসকদের মতে, সুস্থ থাকতে ডুবো তেলে ভাজা খাবার বর্জন করা জরুরি। দৈনিক নির্দিষ্ট পরিমাণে ঘি বা স্বাস্থ্যকর তেল গ্রহণ এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমেই দ্রুত ওজন কমানো সম্ভব।