পা ফাটা এক চিমটেই সারানোর ঘরোয়া প্রতিকার..

পা ফাটা এক চিমটেই সারানোর ঘরোয়া প্রতিকার..

শীতের রুক্ষতায় পা ফাটা বা গোড়ালি ফেটে যাওয়া কেবল সৌন্দর্যের হানি ঘটায় না, অনেক সময় তা যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। আর্দ্রতার অভাবে ত্বক ফেটে রক্তপাত বা সংক্রমণের ঝুঁকিও থাকে। তবে নামী ব্র্যান্ডের দামি ক্রিমের বদলে রান্নাঘরের কিছু সাধারণ উপকরণ ব্যবহার করেই আপনি পেতে পারেন কোমল পা। দেখে নিন প্রতিকারের সহজ উপায়:

লবণ ও লেবুর জলে স্ক্রাবিং

একটি গামলায় হালকা গরম জল নিয়ে তাতে কিছুটা সামুদ্রিক লবণ ও লেবুর রস মিশিয়ে নিন। ১৫-২০ মিনিট পা ভিজিয়ে রাখুন। এতে পায়ের মৃত কোষ নরম হবে। এরপর পিউমিস স্টোন বা ফুট স্ক্রাবার দিয়ে আলতো করে ঘষলে মরা চামড়া উঠে গিয়ে গোড়ালি পরিষ্কার হবে।

তেল ও ভ্যাসলিনের জাদু

পা পরিষ্কারের পর নারকেল তেল, ক্যাস্টর অয়েল বা অলিভ অয়েল দিয়ে ভালো করে ম্যাসাজ করুন। আরও দ্রুত ফল পেতে ভ্যাসলিনের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ফাটা জায়গায় লাগাতে পারেন।

মধু ও কলার প্যাক

মধুর অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ত্বককে ভিতর থেকে পুষ্টি দেয়। গরম জলে মধু মিশিয়ে পা ভিজিয়ে রাখলে ত্বক নরম হয়। এছাড়া, একটি পাকা কলা চটকে গোড়ালি ও ফাটা অংশে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।

রাতের বিশেষ যত্ন

ঘুমানোর আগে পায়ে তেল বা ক্রিম লাগিয়ে সুতির মোজা পরে নিন। এটি সারা রাত পায়ের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে এবং খুব দ্রুত ফাটল সারিয়ে তুলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *