অবিরাম হেঁচকি কি প্রাণঘাতী? সাধারণ এই উপসর্গ হতে পারে জটিল রোগের লক্ষণ!
January 15, 20264:29 pm

স্বাভাবিকভাবে হঠাৎ হেঁচকি উঠলে জল পান করলে তা দ্রুত সেরে যায়। কিন্তু এই হেঁচকি যদি দীর্ঘক্ষণ বা কয়েক দিন যাবৎ চলতে থাকে, তবে তা বড় কোনো শারীরিক সমস্যার বিপদসংকেত হতে পারে। চিকিৎসকদের মতে, ফুসফুসের নিচে থাকা ডায়াফ্রাম পেশির অনৈচ্ছিক সংকোচন এবং স্বরতন্ত্রী হঠাৎ বন্ধ হওয়ার ফলে এই শব্দের সৃষ্টি হয়। সাধারণত দ্রুত খাবার খাওয়া বা উত্তেজনার কারণে এটি হলেও, দীর্ঘস্থায়ী হওয়া উদ্বেগের কারণ।
যদি হেঁচকি ৪৮ ঘণ্টার বেশি স্থায়ী হয়, তবে তা স্ট্রোক, টিউমার বা কিডনি ফেইলিওরের মতো মারাত্মক স্নায়বিক ও মেটাবলিক সমস্যার ইঙ্গিত দিতে পারে। এছাড়া পরিপাকতন্ত্রের জটিলতা বা ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতার কারণেও এমনটা ঘটা সম্ভব। সাধারণ টোটকায় কাজ না হলে এবং সাথে বুকে ব্যথা বা শ্বাসকষ্ট দেখা দিলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।