পাকা চুল নিয়ে দুশ্চিন্তা? রান্নাঘরের এই মশলাতেই হবে বাজিমাত!

পাকা চুল নিয়ে দুশ্চিন্তা? রান্নাঘরের এই মশলাতেই হবে বাজিমাত!

অল্প বয়সেই চুল পেকে যাওয়া এখনকার সময়ের একটি বড় সমস্যা। বাজারচলতি রাসায়নিক হেয়ার ডাই ব্যবহারে চুলের ক্ষতি হওয়ার ভয় থাকে। কিন্তু আপনি চাইলে রান্নাঘরের সাধারণ হলুদ ব্যবহার করেই প্রাকৃতিক উপায়ে চুল কালো করতে পারেন। জেনে নিন এই জাদুকরী মিশ্রণ তৈরির পদ্ধতি।

ঘরোয়া পদ্ধতিতে চুলের প্রাকৃতিক রঙ তৈরির ধাপ

প্রয়োজনীয় উপকরণ:

  • হলুদ গুঁড়ো (২ চামচ)
  • চা পাতা (১ চা চামচ)
  • অ্যালোভেরা জেল
  • ভিটামিন ই ক্যাপসুল (১টি)
  • মেহেদি গুঁড়ো (২ চামচ)

প্রস্তুত প্রণালী: ১. একটি লোহার কড়াইতে ২ চামচ হলুদ গুঁড়ো নিয়ে হালকা আঁচে ভাজতে থাকুন। কোনো তেল দেবেন না। হলুদ পুরোপুরি কালো হওয়া পর্যন্ত নাড়তে হবে। ২. অন্য একটি পাত্রে এক কাপ জলতে চা পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে লিকার তৈরি করুন। জল ফুটে অর্ধেক হয়ে গেলে নামিয়ে নিন। ৩. এবার চা পাতার লিকারের সঙ্গে সেই ভাজা কালো হলুদের গুঁড়ো মিশিয়ে নিন। ৪. এই মিশ্রণে অ্যালোভেরা জেল এবং একটি ভিটামিন ই ক্যাপসুলের তেল যোগ করুন। ৫. সবশেষে ২ চামচ টাটকা মেহেদি গুঁড়ো দিয়ে একটি ঘন প্যাক তৈরি করুন।

ব্যবহারের নিয়ম: তৈরি করা প্যাকটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে লাগিয়ে নিন। অন্তত ২ ঘণ্টা অপেক্ষা করুন। চুল যাতে শুকিয়ে খসখসে না হয়ে যায়, তাই শাওয়ার ক্যাপ ব্যবহার করতে পারেন। এরপর সাধারণ জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে সপ্তাহে অন্তত একবার এই পদ্ধতি অনুসরণ করুন। এতে চুল যেমন কালো হবে, তেমনই হবে স্বাস্থ্যোজ্জ্বল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *