হিঁচকি থেকে চোখের জল শরীরের এই অদ্ভুত লক্ষণগুলোর আসল কারণ জানলে অবাক হবেন

হিঁচকি থেকে চোখের জল শরীরের এই অদ্ভুত লক্ষণগুলোর আসল কারণ জানলে অবাক হবেন

সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি মানব শরীর নানা রহস্যে ঘেরা। অনেক সময় আমাদের শরীরে হঠাত কিছু পরিবর্তন দেখা দেয় যার নেপথ্যে নির্দিষ্ট বৈজ্ঞানিক কারণ থাকে। যেমন, দীর্ঘক্ষণ জলে থাকলে আঙুলের চামড়া কুঁচকে যায় যাতে ভিজে অবস্থায় কোনো বস্তুকে শক্ত করে ধরা যায়। আবার ঠান্ডা লাগলে শরীরের তাপমাত্রা বজায় রাখতে মস্তিষ্কের নির্দেশে রোম খাড়া হয়ে যায়। একইভাবে, অতিরিক্ত ঘুম পেলে বা শরীরের তাপমাত্রা কমাতে আমরা জ্যামাই দিই এবং ধূলিকণা প্রবেশে বাধা দিতে শরীর স্বয়ংক্রিয়ভাবে হাঁচি সৃষ্টি করে।

অনেকে মনে করেন কেউ মনে করলে হিঁচকি ওঠে, কিন্তু আসলে দ্রুত খাবার খেলে স্নায়ুর ওপর চাপ পড়ায় এমনটা হয়। চোখের জল কেবল আবেগ নয় বরং চোখের পরিচ্ছন্নতা বজায় রাখতে সাহায্য করে। ঠিক তেমনই শরীরের তাপমাত্রা বেড়ে গেলে তা স্বাভাবিক করতে ঘাম নির্গত হয়। এমনকি অপরিচিতদের সঙ্গে সাক্ষাতের সময় পেটে যে অস্থিরতা অনুভূত হয়, তা মূলত অ্যাড্রেনালিন হরমোনের নিঃসরণের ফল। শরীরের এই প্রতিটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসলে আমাদের সুস্থ ও সুরক্ষিত রাখার এক একটি প্রাকৃতিক কৌশল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *