কাঁচা না রান্না? জানুন কোনভাবে খেলে বেশি স্বাস্থ্য উপকার পাওয়া যায় বিটরুট থেকে- ১ঝলক

কাঁচা না রান্না? জানুন কোনভাবে খেলে বেশি স্বাস্থ্য উপকার পাওয়া যায় বিটরুট থেকে- ১ঝলক

টকটকে রানি গোলাপী বিটরুট এখন স্বাস্থ্যসচেতন মানুষের খাদ্য তালিকায় বিশেষ জনপ্রিয়। কেউ খায় সালাদ বা কাঁচা জুসে, কেউ আবার ভাপে সেদ্ধ বা তরকারি/ভাজি করে। তবে প্রশ্ন থাকে, কাঁচা খাওয়া ভালো নাকি রান্না করা বেশি কার্যকর?

কাঁচা বিটরুটের উপকারিতা

-উচ্চ ভিটামিন সি এবং ফোলেট আছে।

-পটাশিয়াম ও প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর।

-শরীরে নাইট্রেটের মাধ্যমে তৈরি হয় নাইট্রিক অক্সাইড, যা রক্তনালী প্রসারিত করে, ফলে রক্তচাপ নিয়ন্ত্রণ, হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য ও ব্যায়ামের সময় সহনশীলতা বৃদ্ধি পায়।

-কাঁচা বিটরুট সালাদ বা জুসে দ্রুত উপকার দেয়।

-গ্যাস, অ্যাসিডিটি বা সংবেদনশীল পাকস্থলীর জন্য কাঁচা বিটরুট হজমে ভারী হতে পারে।

রান্না করা বিটরুটের সুবিধা

-হালকা সেদ্ধ বা স্টিম করলে ফাইবার নরম হয়, হজম সহজ হয়।

-ভিটামিন সি কিছুটা কমলেও আয়রন, ফোলেট ও অ্যান্টিঅক্সিডেন্টের বেশির ভাগ থাকে।

-শিশু, বয়স্ক ও হজমে সমস্যা থাকা ব্যক্তির জন্য নিরাপদ ও উপযোগী।

সতর্কতা: অতিরিক্ত তেলে ভাজা বা দীর্ঘ সময় রান্না করলে পুষ্টিগুণ নষ্ট হয়।

সেরা খাওয়ার উপায়

-কাঁচা বিটরুট সালাদ বা জুসে খেতে পারেন।

-রান্না করতে চাইলে স্টিম বা হালকা সেদ্ধ করুন।

-খাদ্যতালিকায় দুটোই পালা করে রাখলে বিটরুটের পূর্ণ উপকার পাওয়া সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *