সকালে খালি পেটে ভুলেও খাবেন না এই তিন খাবার, সতর্ক করলেন বিশেষজ্ঞ চিকিৎসক

সকালে খালি পেটে ভুলেও খাবেন না এই তিন খাবার, সতর্ক করলেন বিশেষজ্ঞ চিকিৎসক

দিনের শুরুতেই খালি পেটে চা বা কফির কাপে চুমুক দেওয়ার অভ্যাস অনেকেরই আছে। তবে বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা. শুভম বৎস জানাচ্ছেন, খালি পেটে চা, কফি বা সাইট্রাস জাতীয় পানীয় গ্রহণ করা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই খাবারগুলো পাকস্থলীতে অ্যাসিডিটি এবং বমিভাবের আশঙ্কা বাড়িয়ে তোলে। এমনকি স্বাস্থ্যকর মনে করা কলা বা দুধজাতীয় স্মুদিও খালি পেটে খেলে গ্যাস এবং পেটফাঁপার মতো অস্বস্তিকর সমস্যার কারণ হতে পারে।

চিকিৎসকের মতে, অনেক সময় আমরা ডায়েটের চক্করে সকালে কাঁচা স্যালাড খেয়ে থাকি। কিন্তু খালি পেটে কাঁচা সবজিতে থাকা অদ্রবণীয় ফাইবার সরাসরি অন্ত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে। সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে এই ধরনের খাবার সকালের প্রথম খাদ্যতালিকায় না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। হজমের সমস্যা এড়াতে এবং সুস্থ থাকতে দিনের শুরুতে সঠিক ও সহজপাচ্য খাবার নির্বাচন করা অত্যন্ত জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *