সাবধান নকল সিঁদুরেই কি আপনার সিঁথি ভরছে চিনে নিন আসল চেনার ম্যাজিক পদ্ধতি
February 1, 202611:09 am

বিবাহিত হিন্দু নারীদের সাজের অবিচ্ছেদ্য অংশ সিঁদুর হলেও বাজারে এখন রাসায়নিক মিশ্রিত নকল সিঁদুরের রমরমা। এই নকল সিঁদুরে সিসা, সিন্থেটিক রং ও খড়িমাটি মেশানো থাকে যা চুল পড়া ও ত্বকের সংক্রমণের প্রধান কারণ হতে পারে। প্রাকৃতিক উপায়ে কামিলা গাছের ফলের বীজ থেকে তৈরি আসল সিঁদুর শরীরের জন্য সম্পূর্ণ নিরাপদ।
আসল ও নকল সিঁদুর শনাক্ত করতে হাতের তালুতে সামান্য সিঁদুর নিয়ে ঘষে জোরে ফুঁ দিন। যদি তা সহজে উড়ে যায় তবে বুঝবেন সেটি আসল ও প্রাকৃতিক। অন্যদিকে ফুঁ দেওয়ার পরেও যদি সিঁদুর হাতে লেগে থাকে তবে সেটি রাসায়নিক মিশ্রিত নকল সিঁদুর। সচেতন থেকে প্রাকৃতিক সিঁদুর বেছে নিয়ে নিজের ত্বক ও চুল সুরক্ষিত রাখুন।