সাবধান কানের ময়লা পরিষ্কার করতে গিয়ে বড় বিপদ ডেকে আনছেন না তো জানুন

কানের ভেতরে জমা খোল বা ওয়াক্স আসলে কোনো ময়লা নয় বরং এটি কানের প্রাকৃতিক সুরক্ষা কবচ যা ধুলোবালি ও ব্যাকটেরিয়া থেকে কানকে রক্ষা করে। অনেকেই কাঠি বা আঙুল দিয়ে এটি বের করার চেষ্টা করেন, যা হিতে বিপরীত হতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে কানের এই মোম সদৃশ পদার্থটি সাধারণত নিজে থেকেই বেরিয়ে আসে। বাড়তি খোঁচানো বা জোর করে পরিষ্কারের চেষ্টা করলে কানের পর্দায় মারাত্বক আঘাত লাগার সম্ভাবনা থাকে।
রাস্তাঘাটে বসে থাকা অপেশাদার কান পরিষ্কারকারীদের কাছে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। এদের অপরিষ্কার যন্ত্রপাতি ব্যবহারের ফলে কানের পর্দায় ছিদ্র হওয়া বা দীর্ঘমেয়াদী ইনফেকশন হতে পারে। যদি কানে প্রচণ্ড ব্যথা, পুঁজ পড়া বা শোনার ক্ষমতা কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়, তবে দেরি না করে অবিলম্বে ইএনটি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। চিকিৎসকরা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে নিরাপদে কানের সমস্যা সমাধান করতে সক্ষম।