মিষ্টির বাজারে আগুন! বাঁকুড়ায় একলাফে দাম বাড়ল রসগোল্লা-সন্দেশের
February 3, 20269:08 am
কাঁচামাল ও জ্বালানির লাগাতার মূল্যবৃদ্ধির জেরে বাঁকুড়া শহরে মিষ্টির দাম বাড়ল। মিষ্টান্ন ব্যবসায়ী কল্যাণ সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, গত ২৮ জানুয়ারি থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এর ফলে উৎসব বা অতিথি আপ্যায়নে সাধারণ মানুষের পকেটে বড়সড় টান পড়তে চলেছে।
নতুন তালিকা অনুযায়ী, রসগোল্লা ও পান্তুয়ার দাম শুরু হচ্ছে ৭ টাকা থেকে। এছাড়া সন্দেশ ১০ টাকা ও রসমালাই ১২ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, লোকসান এড়াতে এবং গুণমান বজায় রাখতেই এই দাম বৃদ্ধি অনিবার্য ছিল।