কোন ভিটামিনের অভাবে মুখে ব্রণ হয়? দাগহীন ত্বক পেতে কী খাবেন
February 3, 20269:27 am

শরীরে ভিটামিন এ, বি, সি এবং ডি-এর ঘাটতি থাকলে ত্বকে ব্রণের সমস্যা দেখা দেয়। বিশেষ করে ভিটামিন এ-এর অভাবে ত্বকের ছিদ্র বন্ধ হয়ে তেল জমে ব্যাকটেরিয়া তৈরি হয়। এছাড়া পুষ্টির অভাবে ত্বকের স্বাভাবিক নিরাময় ক্ষমতা কমে গিয়ে জেদি দাগ ও প্রদাহ সৃষ্টি করে।
সুস্থ ও উজ্জ্বল ত্বক পেতে খাদ্যতালিকায় গাজর, পালং শাক, টক ফল ও দুগ্ধজাত খাবার রাখা জরুরি। সুষম খাদ্যের মাধ্যমে শরীরে প্রয়োজনীয় পুষ্টির জোগান দিলে ব্রণের সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। সমস্যা দীর্ঘস্থায়ী হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।