মাত্র ১০ টাকার শাকই কি রুখবে ফ্যাটি লিভার? জেনে নিন ম্যাজিক দাওয়াই

মাত্র ১০ টাকার শাকই কি রুখবে ফ্যাটি লিভার? জেনে নিন ম্যাজিক দাওয়াই

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও শরীরচর্চার অভাবে ফ্যাটি লিভার এখন ঘরে ঘরে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ জানাচ্ছে, ভারতে প্রতি তিনজনে একজন এই সমস্যায় ভুগছেন। তবে এর প্রাকৃতিক সমাধান লুকিয়ে আছে হাতের নাগালেই। শীতকালীন স্বল্পমূল্যের বেথো বা বাথুয়া শাক লিভারের চর্বি কমাতে প্রাকৃতিক টনিক হিসেবে কাজ করে।

গবেষণায় দেখা গেছে, বাথুয়ায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও স্যাপোনিন লিভারের প্রদাহ কমিয়ে জমে থাকা ফ্যাট দূর করতে সাহায্য করে। এটি ক্ষতিকর এনজাইমের মাত্রা কমিয়ে লিভার ডিটক্স করে এবং হজমশক্তি বাড়ায়। তবে সঠিক উপকার পেতে অতিরিক্ত তেল-মশলা এড়িয়ে হালকা রান্নায় এই শাক খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *