হাতে কি ছ’টি আঙুল রয়েছে, আপনার ভাগ্য বদলে যেতে পারে রাতারাতি! জানুন উপায়
February 4, 20269:51 am

নিউজ ডেস্ক : সাধারণ মানুষের হাতের আঙুল পাঁচটি হলেও অনেকের ক্ষেত্রে তা ছ’টি দেখা যায়। একে নিছক শারীরিক গঠন মনে করা হলেও আপনার জীবনের ওপর এর বড় প্রভাব পড়তে পারে। সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী, অতিরিক্ত আঙুল থাকা অত্যন্ত শুভ লক্ষণ এবং এটি আপনার তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দেয়। এমন মানুষরা সাধারণত বিলাসবহুল জীবন কাটাতে পছন্দ করেন এবং পৃথিবী ভ্রমণের দারুণ সুযোগ পান।
আপনার কর্মজীবনেও এই বিশেষ বৈশিষ্ট্য সফলতার বার্তা বয়ে আনে। ছ’টি আঙুল থাকা ব্যক্তিরা কঠোর পরিশ্রমী এবং সৎ হন, যার ফলে এদের জীবনে কখনও আর্থিক অনটন দেখা দেয় না। স্বভাব শান্ত হলেও এরা নিজেদের জেদ বজায় রাখতে পারেন এবং কৌশলে অন্যের থেকে কাজ আদায় করে নিতে পারদর্শী। তাই আপনার বা পরিচিত কারও এমন হাত থাকলে বুঝে নিন এটি কোনো বাধা নয়, বরং সাফল্যের চাবিকাঠি।