রক্তচাপ ১২০ বাই ৮০ না থাকলেই বিপদ, ৩০ বছরের অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞের সতর্কবার্তা

নিউজ ডেস্ক : আপনার রক্তচাপ কি মাঝেমধ্যেই ১৩০ বা ১৪০-এর ঘরে পৌঁছে যাচ্ছে? ভাবছেন সামান্য বেশি হলে কী-ই বা হবে! কিন্তু ৩০ বছরের অভিজ্ঞ কার্ডিওলজিস্ট ডাঃ ইভান লেভাইন বলছেন, এই ‘সামান্য’ অবহেলাই আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিতে পারে। তাঁর মতে, সুস্থ থাকতে রক্তচাপ ঠিক ১২০/৮০ হওয়া জরুরি। সামান্য এদিক-ওদিক হওয়া মানেই শরীরের ভেতর নিঃশব্দে ক্ষতি শুরু হওয়া, যা দীর্ঘমেয়াদী রোগের কারণ হতে পারে।
ডাঃ লেভাইন স্পষ্ট জানিয়েছেন, চিকিৎসকের চেম্বারে গিয়ে নয়, বরং বাড়িতে শান্ত পরিবেশে রক্তচাপ মাপা অনেক বেশি নির্ভুল। অনেক সময় উত্তেজনার কারণে ক্লিনিকে রক্তচাপ বেশি দেখায়, যা ভুল চিকিৎসার কারণ হতে পারে। তাই সুস্থ থাকতে প্রতিদিনের অভ্যাসে নজর দিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্তচাপ ১২০/৮০-এর মধ্যে রাখুন। মনে রাখবেন, কেবল ওষুধ নয়, সঠিক মাত্রার নিয়ন্ত্রণই আপনাকে দীর্ঘায়ু করতে পারে।