ওয়াশিং মেশিনে কাপড় নরম ও গন্ধমুক্ত রাখার সহজ কৌশল- ১ঝলক

ওয়াশিং মেশিনে কাপড় নরম ও গন্ধমুক্ত রাখার সহজ কৌশল- ১ঝলক

প্রতিদিন হাতে কাপড় ধোয়া অনেকের পক্ষে সম্ভব নয়। তাই আমাদের ভরসা ওয়াশিং মেশিন। কিন্তু মেশিনে ধোয়ার পরেও অনেক সময় দেখা যায়—দাগ পুরোপুরি ওঠেনি, কাপড় থেকে হালকা বাজে গন্ধ আসে বা ফ্যাব্রিক আগের মতো নরম নেই। বিশেষজ্ঞরা বলছেন, এর জন্য সবসময় ডিটারজেন্টের দোষ নয়। সঠিক সহায়ক উপাদান ব্যবহার না করলেও এমন সমস্যা দেখা দিতে পারে।

ডিটারজেন্ট সবসময় যথেষ্ট নয়

-চোখে দেখা ময়লা উঠলেও কাপড়ের তন্তুর ভেতরে জমে থাকা ঘাম, ব্যাকটেরিয়া বা দুর্গন্ধ সবসময় দূর হয় না।

-অতিরিক্ত ক্ষারযুক্ত ডিটারজেন্ট নিয়মিত ব্যবহার করলে কাপড়ের তন্তু শক্ত হয়ে যেতে পারে এবং রং ফিকে হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।

-হার্ড ওয়াটার (জলতে খনিজের পরিমাণ বেশি) থাকলে সেই খনিজও কাপড়ে জমে কাপড়কে রুক্ষ করে।

সাদা ভিনেগার কেন কার্যকর

-সাদা ভিনেগারে থাকা হালকা এসিড কাপড়ের তন্তুতে জমে থাকা ডিটারজেন্টের অবশিষ্টাংশ ভেঙে দেয়। এর ফলে—

-কাপড় নরম থাকে এবং দুর্গন্ধ কমে

-ঘামের গন্ধ দূর হয়

-কাপড়ের রং উজ্জ্বল থাকে

-ফ্যাব্রিক প্রাকৃতিক সফটনারের মতো কাজ করে

কিভাবে ব্যবহার করবেন

-ওয়াশিং মেশিনে রিন্স সাইকেলে ১/২ কাপ সাদা ভিনেগার ব্যবহার করতে পারেন।

-সরাসরি ডিটারজেন্টের সঙ্গে মেশাবেন না; আলাদা সেকশনে বা রিন্সের সময় দিন।

-হাতে ধোয়ার সময় এক বালতি জলতে ১/২ কাপ ভিনেগার মিশিয়ে কাপড় ২০–৩০ মিনিট ভিজিয়ে রেখে ধুতে পারেন।

সতর্কতা

-সিল্ক, রেয়ন বা খুব নরম কাপড়ে ব্যবহার করার আগে সাবধান।

-ব্লিচের সঙ্গে কখনো ভিনেগার মেশাবেন না, এতে ক্ষতিকর গ্যাস তৈরি হতে পারে।

-প্রথমবার ব্যবহার করলে অল্প কাপড়ে পরীক্ষা করুন।

সঠিকভাবে ব্যবহার করলে সাদা ভিনেগার আপনার কাপড়কে আরও সতেজ, নরম ও গন্ধমুক্ত রাখতে কার্যকর সহায়ক হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *