ভুল পদ্ধতিতে শ্যাম্পু করে নিজের চুলের বারোটা বাজাচ্ছেন না তো, জেনে নিন সঠিক নিয়ম
February 12, 202612:51 pm

নিউজ ডেস্ক: আপনি কি জানেন আপনার প্রতিদিনের শ্যাম্পু করার ছোট ভুলগুলোই চুল পড়ার আসল কারণ? সরাসরি শুকনো চুলে শ্যাম্পু লাগানো বা নখ দিয়ে স্ক্যাল্প ঘষার ফলে চুলের গোড়া দুর্বল হয়ে যায়। এছাড়া অতিরিক্ত গরম জল ব্যবহার প্রাকৃতিক আর্দ্রতা কেড়ে নিয়ে চুলকে রুক্ষ ও প্রাণহীন করে তোলে।
চুলের সুস্বাস্থ্য ফেরাতে আজই অভ্যাসে বদল আনুন। শ্যাম্পু করার আগে চুল ভালো করে ভিজিয়ে হাতে ফেনা তৈরি করে ব্যবহার করুন এবং কন্ডিশনার শুধুমাত্র চুলের নিচের অংশে লাগান। ভিজে চুলে চিরুনি না চালানো এবং নিয়মিত চিরুনি পরিষ্কার রাখার মতো সহজ নিয়ম মানলেই মিলবে উজ্জ্বল ও মজবুত চুল।